ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ২:৪১
 ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।শনিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জনের প্রতিনিধি শিশু কনসালটেন্ট ডা: সাজ্জাদুর হায়দার শাহিন, প্রেসকাবের সভাপতি মনসুর আলী, হেলথ এডুকেশন অফিসার আব্দুল হান্নান, জেলা পাবলিক হেলথ নার্স শাহিনা আক্তার, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ প্রমুখ।
 
কর্মশালায় জানানো হয় আগামী ১৫-১৯ জুন ৪ দিন জেলায় মোট ২ লাখ ১৩ হাজার ৭৮৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২২ হাজার ৯৭৩ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লাখ ৯০ হাজার ৮১৬ জন। উল্লেখিত ৪ দিন জেলায় মোট ১ হাজার ৩৮৭টি টিকাদান কেন্দ্রে, মাঠ পর্যায়ের ৬০৯ জন কর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত ২ হাজার ৭৭৪ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা পর্যায়ের ১০ জন সুপারভাইজার বিষয়টি তদারকি করবেন বলে জানানো হয় কর্মশালায়। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা

লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ

নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন

বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত