লকডাউন ঘোষণায় সাপাহার আমবাজারে ধস
আমের অঞ্চল ও আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রসিদ্ধ নওগাঁ জেলা। এখানকার আম উৎপাদনকারীরা বছরের প্রথম থেকেই বৈরী আবহাওয়ায় উৎপাদন কমে যাওয়ার আশংকা প্রকাশ করে আসছিলেন। এরপর করোনা পরিস্থিতিতে যানবাহনের অভাবে পাইকারি ক্রেতার সংখ্যা তুলনামূলক কম থাকায় আম বাজারজাতকরণ নিয়েও যথেষ্ট চিন্তিত ছিলেন তারা। মে মাসের শেষে আম পাড়ার মৌসুম শুরু হওয়ার আগে আমের বাজারজাতকরণে সরকারের গৃহীত নানান পদক্ষেপে তারা যখন আবার আশাবাদী হয়ে উঠছিলেন এবং শুরুতে বাজারে আমের দাম যখন আমচাষিদের মনে কিছু টা স্বস্তি দিচ্ছিল, ঠিক তখনই সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা নওগাঁর সাপাহারে আমের বাজারে প্রভাব ফেলেছে। বর্তমানে বাজারে ব্যাপারীগণ আম কেনা এক প্রকার বন্ধ করে দেয়ায় আমাচাষিরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
নওগাঁ জেলার সবচেয়ে বড় আমবাজার সাপাহার উপজেলায়। ঘোষণামতে কঠোর লকডাউন আসতে আরো কয়েক দিন বাকি থাকলেও শনিবার থেকেই আম কিনছেন না পাইকারী ব্যবসায়ীরা। বাজারে আনা আম নিয়ে দারুণ বিপাকে পড়েছেন আমচাষিরা।
আম বিক্রেতা ও আমচাষিদের বক্তব্য, কঠোর লকডাউন ঘোষণার কারণে বাজারে ক্রেতা নেই। আর সে কারণে আম বিক্রি হচ্ছে না। পাইকাররাও বাইরের জেলা থেকে আসতে ভয় পাচ্ছে। যে কয়জন পাইকার এসেছেন, লকডাউনের মধ্যে তাদের কেনা আম বিক্রি করার কোনো জায়গা থাকবে কি-না সে চিন্তা মাথায় রেখে তারা আম কেনা প্রায় ছেড়ে দিয়ে বসে অলস সময় পার করছেন। কঠোর এই লকডাউনের কারণে যদি আম উৎপাদনকারীরা আম বিক্রি ও নায্যমূল্য না পান তাহলে চলতি মৌসুমে আম নিয়ে তাদের শেষ আশাটুকুও ধূলিসাৎ হয়ে যাবে।
শনি ও রবিবার সকলা থেকে অসংখ্য আম বিক্রেতাকে সারি সারি আমের লাইন নিয়ে বিকেল পর্যন্ত বসে থাকতে দেখা গেছে এবং সামান্য যে কয়েক মণ আম বিক্রি হতে দেখা গেছে তাও গত কয়েক দিনের বাজারদরের অধের্কের চেয়েও কম। কদিন আগেই সাপাহারে যে আম বিক্রি হয়েছিল সর্বোচ্চ ২ হাজার ৬০০ টাকা মণ দরে, শনি ও রবিবারে সে মানের আম বিক্রি হয়েছে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা মণ দরে বলে অসংখ্য আম বিক্রেতা জানিয়েছেন।
অসহায় আমচাষিদের বক্তব্য, করোনাকে কেন্দ্র করে বাজারে হয়তো এক শ্রেণির আম ব্যবসায়ী সিন্ডিকেট তৈরির পাঁয়তারা করতে পারে। ভবিষ্যতে কোনো ব্যবসায়ী কিংবা ব্যক্তিগোষ্ঠী যাতে আম নিয়ে কোনো সিন্ডিকেট তৈরি করতে না পারে সেজন্য তারা প্রশাসনের সার্বক্ষলিক তদারকি এবং নজরদারি কামনা করেছেন।
আড়তের মালিকরা বলছেন, লকডাউনে ব্যপারীদের কেনা আম তারা বাইরে বিক্রি করতে পারবেন কি-না সেই চিন্ত করে আম কিনছে না। তারা যদি আম ক্রয় না করেন তাহলে আমাদের করণীয় কী? সব মিলিয়ে নওগাঁর সাপাহারের আমচাষিরা তাদের কষ্টার্জিত উৎপাদিত আম নিয় দিশাহারা হয়ে পড়েছেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা