ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের সংবাদপত্র ও সম্পাদক গ্রন্থের মোড়ক উন্মোচন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ৪:১২

টাঙ্গাইলের সংবাদপত্র ও সম্পাদক নামক গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। শনিবার ১১ জুন জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমান সরকার সম্পাদিত গ্রন্থে টাঙ্গাইলের পত্রিকা ও সম্পাদকের নানা বিষয় স্থান পেয়েছে।  এরকম একটি বইয়ের মোড়ক উন্মোচন হওয়ায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অনুষ্ঠানের বিশেষ অতিথি জাফর আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, যুগ্ম সম্পাদক আনোয়ার মোল্যা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রৌফ রিপন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা