মহানবী (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে জগন্নাথপুরে আল ইসলাহর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদ থেকে শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌর পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ ও পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন এর যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আল ইসলাহর উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ- মাওলানা ছমির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, জেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাবেক উপজেলা সভাপতি মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আজমল হোসাইন জামি, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক সমছু মিয়া সজল, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন, জেলা তালামীয নেতা হাফিজ তারিছ আলী, পশ্চিম উপজেলা তালামীয সভাপতি হাফিজ সাইদুল ইসলাম, পৌর সভাপতি ইমরান আহমদ, পূর্ব তালামীযের সাধারণ সম্পাদক সেজু কোরেশী সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আল ইসলাহ প্রচার সম্পাদক আব্দুল হান্নান সিদ্দিকী, জেলা আল ইসলাহ সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউর রহমান শামীম, পৌর আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা নুরুল হক, সৈয়দ মাওলানা মিজানুর রশিদ।
ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের সভাপতি হাফিজ নুরুল হক, সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহিয়া আলী, উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম তারেক, মাওলানা আব্দুল হাই, মাওলানা মহিউদ্দিন মিছবাহ হাফিজ ছামির হোসেন, হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ ফজলুর রহমান,
হাফিজ আব্দুল মজিদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম খান সিহাব, হাফিজ আজিরুল ইসলাম, পীর আজিম শাহ আল চিশতি, মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, মাওলানা আবুল খয়ের, হাফিজ শওকত আলী, শানুর আলী, সালেহ আহমেদ সহ আরো অনেকে।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন- পশ্চিম উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ক্বারী ইউনুস আলী।বিক্ষোভ মিছিলে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলিম জনতা ও সর্বস্তরের প্রতিবাদী মানুষ অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত