পার্টিতে যোগ দিন, নয় চুপচাপ থাকুন: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সরকারের সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেছেন, হয় পার্টিতে যোগ দিন, নয়তো চুপচাপ থাকুন। পণ্ডিতরা পণ্ডিতের জায়গায় থাকুক।
শনিবার (১১জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে 'পদ্মা সেতু: দক্ষিণাঞ্চলের স্বপ্ন বুনন' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতি এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, আমরা সাধারণ মানুষ, নতুন যে উদ্দ্যম হয় আমরা সেই উদ্যমের সঙ্গে থাকব। সেটা পদ্মা সেতু হোক, টানেল হোক, বিদ্যুতায়ন হোক। এখন সরকার বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, এটা মহানায়কের স্বপ্ন ছিল। এই একটি বিষয়ে অন্তত সরকারকে যদি আমরা ধন্যবাদ না দেই, তবে ছোট মনের পরিচয় দেব।
সেমিনারে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করীম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি তারিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মাহবুব সৈকত প্রমুখ।
সাদিক পলাশ / সাদিক পলাশ
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ