শ্রীপুরে ভূমিহীন সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দুপুরে ভূমিহীন সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার লিউজা - উল- জান্নাহ সভায় সভাপতিত্ব করেন ।
সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, ৩ নং শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, ৬ নং কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান, ৭ নং সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানসহ অন্যরা। সভায় ৮ ইউনিয়নের নায়েবগণ উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ জানান, বিভিন্ন প্রক্রিয়ায় কয়েক দফা তদন্ত করে দেখা গেছে ১২৩ টি পরিবারকে পুনর্বাসনের পর উপজেলায় আর কোনো প্রকৃত 'গৃহহীন ভূমিহীন' নেই । এরপর প্রাকৃতিক কোনো কারণে যদি ভূমিহীন তৈরি হয় তাদের বিষয়টি সেসময়ে গুরুত্ব সহকার দেখা হবে। এছাড়াও আগামীতে "খ" শ্রেণির আওতায় যাদের জমি আছে ঘর নেই'- তাদের ঘর দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied