ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিশ্বজুড়ে প্রাণহানি আরো সাড়ে ১২ হাজার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ১১:১৪

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে গোটাবিশ্ব এখন তটস্থ। টিকা কার্যক্রম চললেও থেমে নেই মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১২ হাজার ৪শ ৩৮ জন। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১২ হাজার ৯২। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৫৭ হাজার ২৩ জন, আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৫ লাখ ২৬ হাজার ৭২৮ জন।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ৭১ হাজার ১৭৮। যাদের মধ্যে মারা গেছে ৩৫ লাখ ১২ হাজার ২৩ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৫ কোটি ৮ লাখ ১৬ হাজার ৩৬৪ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৯১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫শ জন এবং মৃত্যু হয়েছে ৬০৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ২০৭ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৬ হাজার ১৭৯ জনের। চিকিৎসাধীন ৫৭ লাখ ২ হাজার ৭৬০ জন।

এর পরের স্থানেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায়ও প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৮শ ৪২ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ২ লাখ ১১ হাজার ৫৫৩ জন। যাতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৯৩৫ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ২৬৩ জনের। চিকিৎসাধীন ২৪ লাখ ২৬ হাজার ৬৫৮ জন।

তালিকার তৃতীয় স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩শ ৯৯ জনের এবং শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৪৫৯ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৬২৩ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৪৪০। চিকিৎসাধীন ১০ লাখ ৮৬ হাজার ৮৩০ জন।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। ৩৩ নম্বরে থাকা বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার ৪শ।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের