বিরামপুরে কুকুরকে সাইড দিতে গিয়ে গাছের সাথে সিএনজির ধাক্কা : নিহত ১
দিনাজপুরের বিরামপুরে একটি কুকুরকে সাইড দিতে গিয়ে দ্রুতগামী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে কদর আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবাবগঞ্জ-বিরামপুর আঞ্চলিক সড়কের কুচিয়ামোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের শুভ মিয়ার ছেলে। আহত দুজন হলো- নবাবগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) এবং তার ছেলে সাগর ইসলাম (১২)।
বিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক জানান, নবাবগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বিরামপুরে আসতেছিল। পথে বিরামপুর উপজেলার কুচিয়া মোড় নামক স্থানে রাস্তায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে যাত্রীনিয়ে সিএনজিটি রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
তিনি জানান, স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ৩ যাত্রীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এতে অবস্থার অবনতি হলে কদর আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই কদর আলীর মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনাটি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত কদর আলীর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied