ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ তুর্কিসহ ৭ জনের লাশ উদ্ধার
ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১১ জুন) টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন তুর্কি নাগরিক, দুজন লেবানিজ এবং একজন ইতালীয় পাইলট রয়েছেন। ঝড়ের সময় উত্তর-মধ্য ইতালির একটি পাহাড়ের ঘন জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে সেখান থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
অনুসন্ধানে নেতৃত্বদানকারী বিমানবাহিনীর উদ্ধার সমন্বয় ইউনিটের প্রধান আলফোনসো সিপ্রিয়ানো জানান, গত বৃহস্পতিবার (৯ জুন) তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে নিখোঁজ হয়। এরপরই সন্ধানে নামে উদ্ধারকারী দল। প্রথমে পাঁচজনের পরে বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। বিধ্বস্তের কারণ এখনও জানা না গেলেও তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইতালির বিমানবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক ভিডিও থেকে দেখা গেছে, এক উদ্ধারকারী বলেছেন, ‘ঘটনাস্থলের অবস্থান শনাক্ত করার পর সেখানে আমরা দেখতে পাই সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। প্রকৃতপক্ষে হেলিকপ্টারটি একটি নদীর পাশের উপত্যকায় বিধ্বস্ত হয়।
জামান / জামান
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?