ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

৩২ হাজার রুশ সেনা নিহতের দাবি জেলেনস্কির


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১১:০

রাশিয়ার ৩২ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই দুপক্ষের বহু সেনা সদস্য এবং ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্কে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে এবং তিনি ইউক্রেনীয় সেনাদের নিয়ে গর্বিত। কারণ, তারা কয়েক সপ্তাহ ধরে রুশ সেনাদের হামলা শক্তভাবে প্রতিহত করছে।

তিনি বলেন, যুদ্ধের শুরু থেকেই রাশিয়ায় বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। রাশিয়া মে মাসের প্রথম দিকে পুরো ডনবাস দখল করার আশা করেছিল। যুদ্ধের এখন ১০৮ তম দিন... কিন্তু তাদের তেমন কোনো অর্জন নেই। ওই এলাকাসহ ইউক্রেনের সর্বত্র রুশ দখলদারদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। রাশিয়ার প্রায় ৩২ হাজার সেনা মারা গেছে। এটা তাদের জন্য বড় ধরনের ক্ষতি।

অপরদিকে এই যুদ্ধে ইউক্রেনের ১০ হাজার সেনা নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ সামাজিক মাধ্যমে এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, যুদ্ধের ১০০ দিনে ইউক্রেন কত সেনা হারিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, প্রতিদিনই প্রায় ১০০ জন করে সেনা হারাচ্ছে ইউক্রেন। এছাড়া আরো কয়েকশ সেনা আহত হয়েছে।

জামান / জামান

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র