মাগুরায় বীর মুক্তিযোদ্ধার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরায় মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোল্যা নবুয়ত আলীর স্মরণসভা ও দোয়া মাহফিল শনিবার (১১ জুন) দুপুরে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুণ্ডু, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মোল্যা নবুয়ত আলীর সন্তান শফিকুর রহমান আরাফাত।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলীর সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied