ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল হোমনার রাজপথ, ভারতীয় পণ্য বর্জনের ডাক


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ২:২০
কুমিল্লার হোমনায় মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে ভারতের নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের ফাঁসির দাবিতে লাখো নবীপ্রেমীর স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ। রোববার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলা সদরে ওলামা মাশায়েখ পরিষদের আহ্বানে বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রাণ মুসল্লি এবং মাদ্রাসার শিক্ষার্থীরা একযোগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জড়ো হয়। 
 
সেখানে সংক্ষিপ্ত আলোচনার পর প্রায় ১০ সহস্রাধিক নবীপ্রেমীকে নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে হোমনা চৌরাস্তা মোড়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালক করেন তারা।
 
সমাবেশে বক্তারা ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের ফাঁসির দাবি  এবং জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবসহ মুসলিম উম্মার নিকট প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দেশে ভারতীয় পণ্য বর্জন করার দাবি জানান।
 
এতে হযরত মাও. মুফতি নুরুজ্জামানের সভাপতিত্বে ও মাও. তাজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন- মাও. আব্দুস সাত্তার ভূঁইয়া, মাও. আ. আউয়াল, মাও. ইব্রাহিম, মাও. সামসুল হক, মাও. মাইন উদ্দিন, মাও. রফিকুল ইসলাম, মাও. আরিফুল ইসলাম, বাহাউদ্দিন, মাও. আব্দুস সালাম। বিভিন্ন মাদ্রাসার মোহতামিম এ সময় বক্তব্য রাখেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল