ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পুলিশের ওপর হামলাকারী মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৩:৩৪
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক কারবারির ছুরির আঘাতে পুলিশের দুই এএসআইসহ চারজন আহত হওয়ার ঘটনায় এক মাস পর পলাতক ওই মাদক ব্যবসায়ী তোফাকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার (১১ জুন) সন্ধ্যায় কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার দহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আজ রোববার (১২ জুন) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল।
 
এর আগে গত ১২ মে বৃহস্পতিবার জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় পুলিশের অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় মহিপুর-কাকিনা সড়কের ওপর কালীগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করছিল। এ সময় ঢাকা মেট্রো গ ১১-৫১১২ নাম্বারের একটি গাড়ি কাকিনা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি থামিয়ে পুলিশ তল্লাশি চালানোর চেষ্টা করলে গাড়ির চালক ও তার এক সহযোগী প্রাইভেটকার থেকে বের হয়ে এলোপাতাড়িভাবে চাকু মারা শুরু করে। এ সময় তাদের চাকুর আঘাতে কালীগঞ্জ থানার এএসআই মো. শাহজাহান এবং এএসআই মো. মমতাজ আহত হন। ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয়রা পুলিশকে সহায়তার জন্য এগিয়ে এলে চরইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোঃ মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল খালেক মাদক কারবারিদের ছুরির আঘাতে আহত হন। পরে ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পুলিশ আটক করা গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। ওই ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হলে তদন্তে নেমে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করে পুলিশ। পরে গতকাল অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় তোফাজুল নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তোফাজুল হোসেন উপজেলার দলগ্রাম শ্রীখাতা এলাকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে কালীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
 
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, মাদক ব্যবসায়ী তোফাজুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার