অবৈধ ভিওআইপি
৪ মোবাইল অপারেটরকে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা
অপারেটদের সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনার দায়ে দেশের চার টেলিকম অপারেটরকে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির অভিযানে উদ্ধারকৃত অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আবেদন, শুনানি ও পর্যবেক্ষণ শেষে নিয়ন্ত্রণ সংস্থা এ জরিমানা করে।
এতে টেলিটককে ৫ কোটি টাকা, রবিকে ২ কোটি টাকা, গ্রামীণফোনকে ৫০ লাখ টাকা এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিটিআরসির নিয়মিত অভিযান পরিচালনার পরও অবৈধ ভিওআইপি ব্যবসা থামানো যাচ্ছে। অভিযানে উদ্ধারকৃত সিমের মধ্যে টেলিটকের সিমই সবচেয়ে বেশি পাওয়া যায়। এছাড়াও রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের সিমও ব্যবহৃত হয়।
বিটিআরসি বলছে, এর দায়ভার কোনোভাবেই অপারেটরগুলো এড়াতে পারে না। কেননা, সরকারের নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক বা আঙুলের ছাপ ও এনআইডি নম্বর যাচাই সাপেক্ষে সিম বিক্রি করতে হয়। অথচ, অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা টেলিকম অপারেটরদের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে হাজার হাজার সিম সংগ্রহ করে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে।
বিটিআরসির নিয়মানুসারে দেশের কোনো মুঠোফোন নম্বরে ২৪ ঘণ্টায় ২০০ মিনিটের বেশি মিনিট কল হলে তা অবৈধ ভিওআইপির ব্যবহার সন্দেহে বন্ধ করা হয়। আর ইন্টারনেট সংযোগে টানা ৫ ঘণ্টা আপলোডিং ও ডাউনলোডিং সমান মাত্রায় চালু থাকলে সেটিকেও বন্ধ করে দেয়া হয়।
জামান / জামান
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়