জুলাইয়ে সৌদি-ইসরায়েল সফর করবেন বাইডেন
আগামী মাসে (জুলাই) সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহে এই সফরের বিষয়ে ঘোষণা দেয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানিয়েছে বলে সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে অনুষ্ঠিতব্য সৌদি আরব সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে একটি বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউস অবশ্য আগেই বলেছিল যে, ২০১৮ সালে তুরস্কে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে নিজের ভূমিকার জন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ‘পারিয়াহ’ বা অস্পৃশ্য বলে মনে করেন বাইডেন।
তবে জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজের কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে সৌদি সরকার। অবশ্য ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগির হত্যাকাণ্ড একজন সংস্কারবাদী হিসেবে ক্রাউন প্রিন্সের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
রয়টার্স বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রেও বেশ ভালোভাবে পড়েছে এবং পেট্রোলের দাম কমানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন জো বাইডেন। আর এমন সময়েই সৌদি আরবে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের সম্ভাব্য এই সফরের কথা শোনা যাচ্ছে। আর এর উদ্দেশ্যই হবে দেশটির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করা।
এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ঘটে যাওয়া কর্মকাণ্ডকে উপেক্ষা করবে না যুক্তরাষ্ট্র।
তবে সৌদি আরবকে আট দশক ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসাবে উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরবের সাথে সম্পর্ক আরও খারাপ না করে তা পুনর্নির্মাণ করে নেওয়াটাও গুরুত্বপূর্ণ।
জামান / জামান
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া