ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ব্যবসায়ী রোকনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ২৭-৬-২০২১ রাত ১০:৪৯
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারের ব্যবসায়ী রোকন সরদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে সচেতন এলাকাবাসী। এতে নিহত ব্যবসায়ী রোকনের ৪ বছরের শিশু সন্তান রোহান ও স্ত্রী এবং স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ স্বত‍ঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রখর রোদ উপেক্ষা করে প্রায় সাড়ে ৮ কিলোমিটার পথ হেঁটে এসে এই মানববন্ধনে অংশ নেন গ্রামবাসী। 
 
বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- রণজিৎ বকসী সূর্য্য, মাহমুদা পারুল, মিহির ঘোষ, মির্জা হাসান, গোলাম মারুফ মনা, মনজুর আলম মিঠু, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, মাসুদুর রহমান মাসুদ, আনোয়ারুল কবির সজল, হেদায়েতুল ইসলাম বাবু, রওশন আরা মুক্তি, আবুল কালাম প্রমুখ। 
 
ব্যবসায়ী রোকন হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও বক্তারা হত্যার সাথে জড়িত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামুন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। 
 
গত বৃহস্পতিবার (১৭ জুন) সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। 

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল