ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ৩:৩৯

সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার প্রমুখ।

কর্মশালায় মুখ্য ফ্যাসিলিটেটর  হিসেবে ছিলেন  জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মামুম বিল্লাহ ও আফিফান নজমু। কর্মশালায় সরকারি সকল অধিদফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে ১০টি গ্রুপের দলীয় কাজ উপস্থাপন করা হয়।

এমএসএম / জামান

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ