ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আইএফআইসি ব্যাংকের সাথে চুক্তি করল ইউনিসফট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২২ বিকাল ৫:৮

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের সাথে কালেকশন এন্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন সফটওয়্যার চুক্তি সম্পন্ন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর সহযোগী প্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড।

চুক্তি অনুযায়ী ইউনিসফট লিমিটেড, আইএফআইসি ব্যাংক-এর সকল শাখার কালেকশন এন্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন (সিআরএমএস) সফটওয়্যার সেবা প্রদান করবে।

মতিঝিলে অবস্থিত আইএফআইসি ব্যাংক-এর প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসফট-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পরিচালক আবু মুস্তফা চৌধুরি সুজন।

অন্যদিকে, আইএফআইসি ব্যাংক-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব বিজনেস মোঃ নুরুল হাসনাত, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চীফ ক্রেডিট অফিসার শাহ মোঃ মইনুদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চীফ অপারেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি মোঃ মনিতুর রহমান এবং হেড অব এইচআর ম্যানেজমেন্ট কে এ আর এম মোস্তফা কামাল-সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি সম্পর্কে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এবং ইউনিসফট -এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আইএফআইসি ব্যাংক দেশের একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমরা আশা করছি, আমাদের ইউনিসফট টিম সফলভাবে এই প্রজেক্ট সম্পন্ন করে দেশের সফটওয়্যার খাতের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

 

এমএসএম / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে