ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১১:৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। হামলার ঘটনায় ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার দুটি এবং ইরাকের একটি স্থানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা ও অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি মার্কিন বাহিনী।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর থেকে বিদেশের মাটিতে মার্কিন বাহিনীর দ্বিতীয় হামলা এটি। এর আগে, ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।

প্রীতি / প্রীতি

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের