বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখের উপরে, ৫৪ কোটি ছাড়াল শনাক্ত
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩১ হাজার ৬২৪ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪ কোটি ৫ লাখ ৯৭ হাজার ২৯৬ জনের। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৮৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (১৪ জুন) এ তথ্য জানা গেছে।
গত এক দিনে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৫৪৬ জন। ফলে এ সংখ্যা নিয়ে মোট সুস্থতা দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৫৪৯ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে তাইওয়ানে। আর সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। তাইওয়ানে নতুন করে ১৬৩ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৫০ হাজার ৬৪৭ জন।
অন্যদিকে ফ্রান্সে নতুন করে ৭৯ হাজার ৩৯৭ জন শনাক্ত হয়েছে। তবে দেশটিতে এ সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে ফ্রান্সে করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ লাখ ৪৮ হাজার ৭৪৯ এবং ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৯১৯ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়াতেও শনাক্তের হার বেড়েছে। দেশটিতে নতুন করে ৪০ হাজার ৭০ জন আক্রান্তের পাশাপাশি ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত এক দিনে ৪৫ হাজার ৬৬০ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের। রাশিয়াতে এ সময়ে ৬৫ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪০৩ জন। এছাড়া ইতালিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৫ জন।
জামান / জামান
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?