ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সৌদি আরবে দুপুর থেকে বিকেল পর্যন্ত বাইরের কাজে নিষেধাজ্ঞা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ১১:২৪

দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। আগামী তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যেই দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। আগামীকাল বুধবার (১৫ জুন) থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গালফ নিউজ বলছে, দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজেরর ওপর নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। তীব্র গরমের কারণে গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত করতে নেয়া এই সিদ্ধান্ত ১৫ জুন থেকে কার্যকর হবে এবং আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে নিষেধাজ্ঞা আরোপের পর শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা চূড়ান্ত করতে এবং কর্মীদের আঘাত ও রোগাক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদির এই মন্ত্রণালয়। একই সঙ্গে অধীনস্ত কর্মীদের উৎপাদনশীলতা আরো উন্নত করারও আহ্বান জানিয়েছে তারা।

শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় নেয়া এই সিদ্ধান্ত কেউ পালন না করলে বা লঙ্ঘন করলে সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

গালফ নিউজ বলছে, নিয়োগকর্তাদের সিদ্ধান্ত লঙ্ঘনের যে কোনো অভিযোগ যে কেউ কাস্টমার সার্ভিস নাম্বার ১৯৯১১ বা মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপসের মাধ্যমে জানাতে পারবেন।

জামান / জামান

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু