আমের খোসা দিয়ে রূপচর্চা
কেবলই আমই নয়, আমের খোসাও অত্যন্ত উপকারী। কারণ আমের খোসা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, এটি ফ্রি র্যাডিক্যালের কারণে সৃষ্ট ক্ষতির আশঙ্কা দূর করে। ফলে মুখে সহজে বয়সের ছাপ পড়ে না। আমের খোসা দিয়ে রূপচর্চার কথা অনেকেরই অজানা। এটি ফেসপ্যাক বা স্ক্রাব হিসেবে মুখে ব্যবহার করলে ত্বক প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হবে।
গরমে ত্বকের যত্নের জন্য আমের খোসা হতে পারে একটি সহজ ও কার্যকরী উপায়। এই সময়ে আম বেশ সহজলভ্য। আম খাওয়া হলে এর খোসা আমরা ফেলে দেই। কিন্তু ফেলে না দিয়ে এটি ব্যবহার করা যাবে রূপচর্চায়। বিশেষ করে গরমে যাদের ত্বক তৈলাক্ত ও আঠালো হয়ে থাকে, তাদের জন্য এটি বেশ উপকারী।
ওপেন পোরস বন্ধ করে : যাদের মুখে বড় বড় ছিদ্র আছে তারা আমের খোসার সাহায্য নিতে পারেন। আমের খোসা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে সেই খোসা বের করে মুখে ম্যাসাজ করুন। এটি ত্বককে শিথিল করে এবং ছিদ্র সঙ্কুচিত করতে সাহায্য করে। এছাড়াও এভাবে ব্যবহার করলে মুক্তি মিলবে ব্রণের সমস্যা থেকেও। প্রতিদিন ফেসিয়াল ম্যাসাজের জন্য আমের খোসা ব্যবহার করতে পারেন।
ট্যানিং দূর করে : গরমে অতিরিক্ত রোদের কারণে ত্বকে পোড়াভাব হতে পারে। এই সময়ে অনেকেরই এমন সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন আমের খোসা। প্রথমে আমের খোসা পিষে তাতে এক চামচ দই মিশিয়ে নিন। ফেসপ্যাকটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন মিনিট পনেরো। এভাবে টানা দশদিন ব্যবহার করলে ট্যানিং দূর হবে।
দাগ দূর করে মুখের দাগ-ছোপ দূর করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আমের খোসা। আমের খোসা ও মধু দিন। এবার এটি মুখে আলতো করে ঘষুন। মিনিট পাঁচেক এভাবে রেখে দিন। এরপর পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন। গোসল করার আগে এই রুটিন মেনে চলুন। এভাবে এক সপ্তাহ ব্যবহারের পর চেহারায় পার্থক্য দেখতে পাবেন। ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে।
আমের খোসাার স্ক্রাব তৈরি করবেন যেভাবে : আমের খোসা ভালোভাবে ব্লেন্ড করে কফি পাউডার মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ত্বকে ব্যবহার করুন। ত্বক শুষ্ক হলে এর সঙ্গে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে নিতে পারেন। যেদিন স্ক্রাব করবেন সেদিন ত্বকে সাবান বা অন্য ক্লিনজার লাগাবেন না।
জামান / জামান
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে