সহজেই তৈরি করুন আমের কুলফি
গরমে প্রাণ জুড়াতে কুলফির জুড়ি নেই। এখন তো পাকা আমের সময়। এই সময় সহজেই তৈরি করতে পারবেন পাকা আমের কুলফি। এই কুলফি স্বাস্থ্যকর এবং সুস্বাদু। তাই বাইরে থেকে কিনে খাওয়ার বদলে বাড়িতেই তৈরি করে নিন।
আসুন জেনে নেয়া যাক আমের কুলফি তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : আমের টুকরা- ১ কাপ, হেভি ক্রিম- ১/২ কাপ, দুধ- ১ কাপ, ভ্যানিলা আইসক্রিম- ২ স্কুপ, এলাচ গুঁড়া- ৪ চা চামচ, পেস্তা গুঁড়া- ৪ চা চামচ, গুঁড়া চিনি- ৪ চা চামচ।
যেভাবে তৈরি করবেন : আম ও এলাচ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে চিনি, দুধ এবং ভারী ক্রিম যোগ করতে হবে। এবার এর সঙ্গে ভ্যানিলা আইসক্রিম মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর মিশ্রণটি ছাঁচে সেট করে পেস্তা দিয়ে সাজান। ৭-৮ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করে ছাঁচ থেকে কুলফিগুলো তুলে নিন। এবার পরিবেশনের পালা।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?