বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি
দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুলকে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় দিনাজপুর জেলা যুবলীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে সংগঠনের গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার অন্তর্গত বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুলকে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে বিরামপুর পৌর শহরের শিমলতলী এলাকার একটি পরিত্যক্ত মুরগির খামারে জুয়ার (ফড়গুটি) আসর থেকে সাময়িক অব্যাহতি পাওয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বকুলসহ ৭ জুয়াড়িকে আটক করে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে রোববার সকালে আদালতে পাঠানো হয়।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied