শারীরিক প্রতিবন্ধীরাও যেতে পারবে মহাকাশে
ইউরোপিয়ান স্পেস এজেন্সি আগামতে শারীরিকভাবে প্রতিবন্ধীদের মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্বে যা প্রথম বার ঘটতে চলেছে। আগামী দশকে অন্তত ১ জন প্রতিবন্ধী অ্যাস্ট্রোনাট মহাকাশে পাঠাতে চাইছে সংস্থাটি।
মহাকাশচারী হওয়ার জন্য ইউরোপের ২৫টি দেশ থেকে আবেদন চেয়ে বিপুল সাড়া পেয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আবেদন এসেছে ২২ হাজার। তার মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ২০০। তা দেখে বিহ্বল সংস্থাটি।
এর প্রধান জোসেফ অ্যাশবাকার বলেছেন, তিনি বিশ্বাস করেন মহাকাশে যাওয়ার স্বপ্ন কারও একচেটিয়া হতে পারে না। 'মহাকাশ প্রত্যেকের'।
ছেলেবেলায় অস্ট্রিয়ায় পাহাড়ি খামারে বসে রাতের আকাশে তারা দেখা ছিল তার নেশা। বহু মানুষই যে সেই টান অনুভব করেন, সেটা নিজেকে দিয়েই অনুভব করেন অ্যাশবাকার। জানেন, শুধু শারীরিক ভাবে সুস্থ-সক্ষমরাই নন, শারীরিক প্রতিবন্ধীও মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। অ্যাশবাকার বিশেষ করে খুশি এই কারণে যে, সেই স্বপ্ন সত্যি হওয়ার দরজা অচিরেই তারা খুলে দিতে চলেছেন ইচ্ছুকের সামনে।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা