ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক হলেন সাংবাদিক নীরো


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১১:৪৬
রাজশাহীর সিনিয়র সাংবাদিক এসএম আব্দুল মুগনী নীরো দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক পদে  যোগ দিয়েছেন। রোববার (২৭ জুন) রাতে তিনি রাজশাহীর আলো পত্রিকার এই দায়িত্ব গ্রহণ করেন। রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমানসহ পত্রিকাটির অন্য  কর্মকর্তা ও সাংবাদিকগণ নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসএম আব্দুল মুগনী নীরো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ সময় এসএম আব্দুল মুগনী নীরোকে রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদকের পরিচয়পত্র তার গলায় পরিয়ে দেন পত্রিকাটির সম্পাদক আজিবার রহমান। সিনিয়র সাংবাদিক নীরো নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেয়ায় রাজশাহীর আলো পত্রিকাটি আরো সামনে এগিয়ে যাবে ও পাঠকপ্রিয়তা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
 
উল্লেখ্য, এসএম আব্দুল মুগনী নীরো দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পেশাগত জীবনে তিনি সাপ্তাহিক মুক্ত ভাবনা পত্রিকার সম্পাদক। তিনি সাংবাদিক সংগঠন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি এবং রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক। 

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত