ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

কেশবপুরের হাসানপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৩:৩০

যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নের ৯টি  ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়। ১ ,২, ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন করা হয়। উৎসবমূখর পরিবেশে ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে তিনটি ওয়ার্ডের কাউন্সিলরগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেন।

জানা গেছে, গত ৮ জুন বুধবার ৭, ৮, ৯; ১১জুন শনিবার ৪, ৫, ৬ এবং ১৩ জুন সোমবার বিকেলে ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়। 

উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক উবায়দুর রহমান ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জিএম সিরাজুল ইসলামের সঞ্চালনায়  ইউনিয়নের বুড়িহাটি মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় মাঠে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন। প্রধান বক্তা  ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাবেক জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদসহ কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, আলতাফ হোসেন, ৬নং ওয়ার্ডের নবগঠিত কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামসহ থানা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শান্তিপূর্ণ ওই ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সবার সম্মুখে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বচনী ফলাফল প্রকাশ করেন। ১১নং হাসানপুর ইউনিয়নের হাসানপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ ও জাকির হোসেন। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম ও সম্পাদক শাহাজান আলী। ৩নং ওয়ার্ডে সভাপতি বুলবুল আহম্মেদ ও সম্পাদক আসানুর রহমানের নাম ঘোষণা করা হয়। ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ১১ নং হাসানপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন।

এমএসএম / জামান

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়