ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আগামীকাল ফুলছড়িতে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৩:৫৮

সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে আগামীকাল (১৫ জুন) বুধবার থেকে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে। উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২১ জুন ৭ দিনব্যাপী এ কর্মসূচি চলবে।

উপজেলার ৭টি ইউনিয়নের ৪টি জোনে প্রায় ৪৪ হাজার খানা পরিবারের তথ্য সংগ্রহ করবে ৪২১ জন তথ্য সংগ্রহকারী। তাদের তত্ত্বাবধানে থাকবে ৪ জন আইটিসহ ৭৩ জন সুপারভাইজার। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে শুমারির কাজে নিয়োজিত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এছাড়া ৪টি জোনে দায়িত্বপ্রাপ্তরা হলেন- কঞ্চিপাড়া ও উড়িয়া ইউনিয়নের জোনাল কর্মকর্তা মঞ্জিল হোসেন, উদাখালী ও গজারিয়া ইউনিয়নের জোনাল কর্মকর্তা সাকোয়াত হোসেন, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের জোনাল কর্মকর্তা রাশেদ আহমেদ, এরেন্ডাবাড়ী ইউনিয়নের জোনাল কর্মকর্তা সুজানুর রহমান।

উপজেলা শুমারি সমন্বয়কারী রেজাউল করিম বলেন, প্রতি ১০ বছর পর পর আমাদের দেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়। এবার নাম পরিবর্তন করে জনশুমারি করা হয়েছে। তিনি বলেন, এবারের শুমারি নানা কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে দেশের সব মানুষকে উন্নয়নের অংশীদার করার প্রয়োজন রয়েছে। আগামী ১০ বছর দেশের স্থানীয় পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যেসব পরিকল্পনা গ্রহণ করা হবে, তাতে তাদের কথা তুলে ধরতে হবে। এই তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরবরাহ করবে। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তথ্য দেবে জনশুমারি ও গৃহগণনা ২০২২ থেকে। সরকার এবার ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার