পাইকগাছায় গাঁজাসহ গ্রেফতার ১
খুলনার পাইকগাছাকে মাদকমুক্ত ঘোষণার অংশ হিসেবে থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে আধা কেজি গাঁজাসহ মো. আব্দুল্লাহ মোল্লাকে (৩৫) গ্ৰেফতার করেছে পুলিশ। সে উত্তর গড়েরাবাদের মো. লিয়াকত আলী মোল্লার ছেলে।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুন) রাতে এসআই নাছিরের নেতৃত্বে আব্দুল্লাহ মোল্লার বাড়িতে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় তার স্বীকারোক্তির ভিত্তিতে গোপনে লুকিয়ে রাখা আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, আব্দুল্লাহ নিজ এলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রেতা হিসেবে গাাঁজার ব্যবসা পরিচালনা করত। আব্দুলাহ মোল্লাকে গ্রেফতারের খবরে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে।
ওসি জিয়াউর রহমান বলেন, উপজেলায় মাদকবিরোধী বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। আমরা চাই উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করতে। গ্রেফতার আব্দুল্লাহকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত