ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নতুনবাজারের ফুটপাথ ও রাস্তা দখলমুক্তকরণে মসিকের অব্যাহত অভিযান


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৪:২৯
নতুনবাজার এলাকার ফুটপাথ ও রাস্তা দখলমুক্তকরণে আজ মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছে  ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি মূল রাস্তার এবং গলির ভেতরের রাস্তা দখল করে থাকা ফলের দোকান, লোহা ও স্টিলের দোকান এবং অন্যান্য দোকানের মালামালসহ সঞ্জামাদি জব্দ করেন। পরবর্তীতে আদালতের সম্মুখে এ সকল জব্দকৃত মালামাল ও সরঞ্জাম নষ্ট করা হয়। 
 
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, রাস্তা ও ফুটপাথ দখল করে জনভোগান্তি সৃষ্টি করা হলে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় মেয়রের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যানজট নিরসন এবং নাগরিক জীবন স্বাচ্ছন্দ্যময় করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
 
উল্লেখ্য, গত ৭ ও ৮ জুন নতুনবাজরে অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদসহ দোকানিদের সতর্ক করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. মাসুদ রানা। পরবর্তীতে একই স্থানে আবার অবৈধ দখল সৃষ্টি হলে আজ এ অভিযান পরিচালনা করেন তিনি।
 
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত