ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হোমনায় কোটি টাকা ব্যয়ে ৫ তলা মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ১৪-৬-২০২২ বিকাল ৫:১৯
কুমিল্লার হোমনায় এক কোটি টাকা ব্যয়ে ৫ তলাবিশিষ্ট  কলাকান্দি ভূঁইয়া বাড়ি মাহমুদীয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা  হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের কলাকান্দি ভূঁইয়া বাড়িতে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
 
এ উপলক্ষে মো. ছবিল ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গাজী মো. ইলিয়াছ, নিলখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খন্দকার, সাবেক চেয়ারম্যান গাজী মো. মহাসিন, জাতীয় পার্টির সেক্রেটারি নাজমুল ইসলাম সেলিম, মসজিদ কমিটির সেক্রেটারি গোলাম ফারুকসহ গ্রামবাসী এ সময় উপস্থিত ছিলেন।
 
জানা গেছে, গ্রামবাসীর উদ্যোগে ২০০৫ সালে কলাকান্দি গ্রামের ভূঁইয়া বাড়িতে ৮৪ শতাংশ জমির ওপর একটি মসজিদ, একটি ঈদগাহ ও  একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসাটি আর্থিক অভাবের কারণে তেমন জাঁকজমকভাবে চলছিল না। পরে এ বাড়ির মো. ছবিল ভূঁইয়ার ছেলে মালোয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন এক কোটি টাকা অনুদান প্রদান করায় কমিটির সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসা কমপ্লেক্সটির ৫ তলা ফাউন্ডেশনের নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এতে ইবতেদায়ী, হেফজখানা ও দায়রা হাদিস পর্যন্ত বিভিন্ন বিভাগ চালু করা হবে।এছাড়া ছাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধাসহ আবাসিক ব্যবস্থা।
 
উদ্বোধনে শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মাদ্রাসা কমপ্লেক্সের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজ‌াত  করা হয়। দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন উক্ত মাদ্রাসার মাওলানা রফিকুল ইসলাম।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল