ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জ সদর ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২২ রাত ৯:২১
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল থেকে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তুলার লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।   
 
মঙ্গলবার বিকেলে বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়ামে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন মাছুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াবর আলী মুন্না এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক এডভোকেট রঞ্জিত সরকার। বিশেষ অতিথির বক্তৃতায় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া।
আরো বক্তব্য ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ সভাপতি আবু বকর সিদ্দীকি, নিলু ভূষন দত্ত, যুগ্মসম্পাদক আব্দুল মতিন, জুনেদ মিয়া, কোষাধ্যক্ষ আজম আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুস সহিদ দুলাল, উপদপ্তর সম্পাদক গোবিন্দ দাস, সদস্য ময়নুল ইসলাম ছালেহ, মইনুল ইসলাম জানুর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় সমর্থক এবং দলীয় নেতৃবৃন্দ। অনুষ্টানের শুরুতেই মৃত আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার