ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

২৯৭ ভাগ বাণিজ্য সম্ভাবনা বাড়াচ্ছে পদ্মা সেতু


জাহিদুল ইসলাম শিশির/ মোহাম্মদ আলী আবির  photo জাহিদুল ইসলাম শিশির/ মোহাম্মদ আলী আবির
প্রকাশিত: ১৪-৬-২০২২ রাত ১১:২১

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা বলেছেন, পদ্মা সেতুর উন্মোচন দেশে বিদ্যমান স্থল বাণিজ্যের সম্ভাবনা ২৯৭ ভাগ বাড়িয়ে দিচ্ছে। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য উঠে আসে।

‘স্থলপথে বাণিজ্য বৃদ্ধি, দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি’ স্লোগানে সমৃদ্ধ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে. দোরাইস্বামী।

অন্যনের মধ্যে মো শফিউল ইসলাম এমপি, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. মোস্তফা কামাল, ভারত বাংলাদেশ চেম্বার অব কর্মার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাতলুব আহমেদ, বিজেএমইএ সভাপতি ফারুক হাসান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তপক্ষের চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. আলমগীর মূল প্রবন্ধ উপাস্থাপন করেন। মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ দেশের স্থল বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিদ্যমান সুবিধা আরো ২৯৭ ভাগ বৃদ্ধির সুযোগ রয়েছে বলে প্রবন্ধে উল্ল্যেখ করা হয়।

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, যে কোনো বিবেচনায় বাংলাদেশ ভারতের পিপল কানেক্টিভিটি বাড়াতে হবে। দুটি দেশের অর্থনৈতির বিকাশে মানুষের মাঝে যে ঐতিহাসিক বন্ডিং রয়েছে সেটাই বড় একটি শক্তি। তিনি বলেন, ভারতের বাজারে প্রতিনিয়ত বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ছে। এটা আরো বহুগুণ বাড়ানোর সুযোগ রয়েছে। এ সুযোগ বৃদ্ধিতে স্থলবন্দরগুলোর সক্ষমতা ও অটোমেশন নিশ্চিত করতে হবে, ধারাবহিকভাবে যা বাংলাদেশ ও ভারত করে যাচ্ছে।

প্রধান অতিথি বলেন, আমরা প্রতিদিন সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। স্থলবন্দরগুলোর অবকাঠামো ইয়ার্ড এবং ক্যাপাসিটি বৃদ্ধিতে ব্যাপক কাজ হচ্ছে। আমাদের পদ্মা সেতু  উন্মোচিত হতে যাচ্ছে। এটা স্থলবন্দর কর্তৃপক্ষের জন্য কাজের চাপ বাড়াবে। সেই সাথে বাড়বে সম্ভাবনা। প্রতিমন্ত্রী জাতির পিতার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর ভিশনারি নেতৃত্বের সাথে কাজ করে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ

সোনার দাম আরো কমলো

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবল পাথরবোঝাই লাইটার

সোনার দাম আরো কমলো

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি