এক দিনে মৃত্যু ১৩১৫, নতুন সংক্রমণ ৫৮৩৮৭১
ইউরোপ-এশিয়ায় আবারো বাড়ছে করোনা
কয়েক সপ্তাহের পরিসংখ্যান বিবেচনায় ইউরোপ ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে আবারো কোভিড-১৯ সংক্রমণের বাড়-বাড়ন্ত পরিলক্ষিত হচ্ছে। ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি এবং পর্তুগালে সংক্রমণ বৃদ্ধি চোখে পড়ার মতো। এছাড়া মধ্য এশিয়ায় সংক্রমণের হার সুষম থাকলেও সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক।
গত এক দিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৮৭১ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩১৫ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুন) সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৪ হাজার ১১৪ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ২২০ জনের বেশি মানুষ।
ইউরোপে শনাক্তের শীর্ষে রয়েছে জার্মানি। দেশটিতে গত একদিনে ৮৩ হাজার ৯৯ এবং এখন পর্যন্ত মোট ২ কোটি ৬৯ লাখ ৬৯ হাজারের বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৭৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৯২ জনের।
জার্মানির প্রতিবেশী ফ্রান্সেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৫ হাজার ৪২৫ জনের করোন শণাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৫৭ জন। আরেক ইউরোপীয় দেশ ইতালিতে গত একদিনে শনাক্তের সংখ্যা ৩৯ হাজার ৪৭৪ জন, মৃতের সংখ্যা ৭৩ জন।
সংক্রমণ বেড়েছে মধ্য এশিয়ার জাপানেও। দেশটিতে গত এক দিনে ১০ হাজার ২০৪ এবং এখন পর্যন্ত মোট ৯০ লাখ ৬১ হাজার ৯৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ১৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৯১০ জনের। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৬৮ জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছে।
মহামারী শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। এখন পর্যন্ত বিশ্বের যেসব দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল সবই প্রায় তুলে নেয়া হয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা তুলেছে জাপান ও যুক্তরাষ্ট্রও।
জামান / জামান
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?