বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা (প্রতি ডলার ৯২ টাকা ধরে)। স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলেন্স প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে এ অর্থ দিচ্ছে এডিবি।
গতকাল মঙ্গলবার (১৪ জুন) এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এ সংক্রান্ত একটি চুক্তি সই করেন। এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এডিবি জানায়, কোভিড সংকট থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা উন্নয়নেও এই ঋণ ব্যবহার করা হবে। এই কর্মসূচির অধীনে মোট ৫০ কোটি ডলারের ঋণ সহায়তা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গত অর্থবছরে ২৫ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। দ্বিতীয় ধাপে মঙ্গলবার ফের ২৫ কোটি ডলারের ঋণচুক্তি সই হলো।
জামান / জামান
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ