শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা
অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকারি সাপ্তাহিক বন্ধ দুদিনের বদলে তিন দিন করা হয়েছে। এ সুবিধার বাইরে রাখা হয়েছে স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের। তারা বাদে অন্য কর্মচারীরা সবাই এখন সপ্তাহে তিন দিন ছুটি কাটাবেন। খবর বিবিসির।
মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির একটি প্রস্তাব অনুমোদন করে। আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে।
দেশটির সিনিয়র মন্ত্রী দিশে গুনাবর্ধন জানিয়েছেন, শনি এবং রোববার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি কাটাবেন। এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন, যা দেশে খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে। এমন চিন্তা থেকেই ছুটির দিনের সংখ্যা বাড়ানো হয়েছে।
এদিকে, শ্রীলঙ্কায় গত কয়েক দিন ধরে আর্থিক সংকট চলছে। এরফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারছে না সরকার। এ অর্থনৈতিক সমস্যার জেরে সরকারবিরোধী আন্দোলন শুরু করেন সাধারণ মানুষ। এর ফলে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাকাপাকসে।
জামান / জামান
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?