বিরামপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চার দিনের এ কর্মসূচি চলবে ১৯ জুন পর্যন্ত। এই সময়ে উপজেলার প্রায় ১৪ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাহাজুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, ডা. সামসুজ্জামান সবুজ, ডা. জান্নাতুল ফেরদৌস, স্যানেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা জানান, বুধবার থেকে (শুক্রবার ব্যতীত) রোববার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৪৩০ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ৯৫০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied