ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় প্রধানমন্ত্রীর নানামুখী ১০টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ২:২৪

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী ‘নানামুখী ১০টি উদ্ভাবনী’ প্রকল্প নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জুন) সকালে দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, শিক্ষা সহায়তা, বিনিয়োগ বিকাশ, পল্লী সঞ্চয় ব্যাংক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশসহ নানামুখী ১০টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আ'লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলনসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস