পুলিশ সুপার আনোয়ার হোসেনের অতিরিক্ত ডিআইজি পদের র্যাংক ব্যাজ পরিধান
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম-পিপিএম (বার) পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় নতুন পদের র্যাংক ব্যাজ পরিধান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এছাড়াও দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা পুুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পাওয়ায় তাকেও র্যাংক ব্যাজ পরিধান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম)।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের স্পাউসগণসহ রংপুর রেঞ্জ অফিসে কর্মরত সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পান। বিসিএস ২১তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২৮ নভেম্বর তিনি দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে যোগদান করেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied