ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ৩:৫৭
বিজেপির দুজন নেতা মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে নিয়ামতপুর সরকারি কলেজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
 
সম্প্রতি মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
 
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে, এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমের প্রতি আহ্বান জানাই, যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
 
শিক্ষার্থীরা আরো বলেন, মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। প্রত্যক্ষ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান