ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোভিং সেমিনারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্রাড. অরুণাশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মারুফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাবাসসুম। অনুষ্ঠান জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক, উপজেলা, বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।
শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে আধুনিক যুগোপযোগী তথ্য প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / জামান
অভয়নগরে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
গাজীপুরে নয় ঢাকার তাঁতীবাজার থেকে এসআই প্রবীর কুমার ‘পিচ্চি রাজাকে' পালাতে সাহায্য করেন
শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Link Copied