গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় অ্যাপারেলস প্লাস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় আগুন লাগার ঘটনা ঘটে।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে বর্ষা সিনেমা হলের পাশে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহূর্তেই আগুন সেকশনজুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবর পেয়ে সকল শ্রমিক ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছেন। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার অ্যাপারেলস প্লাস কারখানা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied