ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:৪৪

 নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৫ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনের মধ্যদিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুব-উল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র  ও শিশু কনসালটেন্ট ডা. মনিরুল হক তরফদার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। নিয়ামতপুর উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৮টি ইউনিয়নের ১৯৩টি কেন্দ্রে। এর মধ্যে অস্থায়ী কেন্দ্র ১৯২টি এবং স্থায়ী কেন্দ্র ১টি। উপজেলায় ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত মোট ৩০ হাজার ৩১৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮৫০ জন শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৪৬৭ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান