বারভিডা নির্বাচন ১৮ জুন
বারভিডার (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন) ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন আগামী ১৮ জুন ২০২২ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে। সংগঠনের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবছর মোট ভোটারের সংখ্যা ৭৬১ জন। ১৮ জুন তারিখে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্য আগামী ২০ জুন ২০২২ তারিখে তাদের মধ্য থেকে আগামী ২ বছরের জন্য এসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, ৩ জন ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার ও অন্যান্য পদগুলোতে নির্বাচন করবেন।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে (বলরুমে) ১৮ জুন সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৮ মে ২০২২ তারিখে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ১০ মে তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
বারভিডার ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না হওয়ায় এসোসিয়েশনে বর্তমানে প্রশাসক দয়িত্ব পালন করছেন।
নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সেলিম হোসেন।
১. মোঃ সেলিম হোসেন - চেয়ারম্যান, নির্বাচন বোর্ড ও উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়
২. তানিয়া ইসলাম - সদস্য, নির্বাচন বোর্ড ও উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়
৩. মোঃ আমিনুল ইসলাম - সদস্য, নির্বাচন বোর্ড ও উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব জিন্নাত রেহানা।
১. জিন্নাত রেহানা- চেয়ারপার্সন, নির্বাচন আপীল বোর্ড ও যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়
২. মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার - সদস্য, নির্বাচন আপীল বোর্ড ও উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়
৩. এস. এম. রফিকুল ইসলাম- সদস্য, নির্বাচন আপীল বোর্ড ও উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়
উল্লেখ্য যে, বারভিডা দেশের একটি জাতীয়ভিত্তিক বাণিজ্য সংগঠন হিসেবে স্থানীয় বিনিয়োগ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোকের কর্মসংস্থান এবং সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৯২০।
সাদিক পলাশ / সাদিক পলাশ
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ