সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ২২৯ বাংলাদেশি হজযাত্রী
চলতি বছর এ পর্যন্ত (১৬ জুন রাত ২টা) ১৩ হাজার ২২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯ হাজার ৮৪৪ জন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
মোট ৩৪টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।
বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। ১১ জুনই BG3013 ফ্লাইটে সৌদি পৌঁছান জাহাঙ্গীর কবির।
সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, হজ প্রশাসনিক দলের দলনেতা মো. মুনিম হাসান, কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) সহ আইটি টিমের সদস্যরা গতকাল রাত ১১টায় হজ-২০২২ মৌসুমের জন্য দক্ষিণ এশিয়া মোয়াল্লেম সংস্থার (মোয়াচ্ছাছা) সাথে একটি জরুরি সভায় মিলিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মিনা ও আরাফায় নিরবচ্ছিন্ন সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সৌদি আরবে চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
জামান / জামান
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি
১৬ বছর বয়সেই যেভাবে চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হয়ে ওঠেন ইবনে সিনা
মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে
দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম