মেসি ক্লান্ত হলেও পার্থক্য গড়ে দেয়
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনার নিশ্চিত হয়ে গেছে আগেই। বলিভিয়ার বিপক্ষে গ্রুপের তুলনামূলক সহজ ম্যাচে তাই বেশ বড় পরিবর্তনই দেখা যাবে দলটির একাদশে। স্বাভাবিকভাবে বিশ্রামে থাকার কথা আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির।
কিন্তু ম্যাচের আগের দিন কোচ লিওনেল স্ক্যালোনির সংবাদ সম্মেলনে মিলেনি তেমন ইঙ্গিত। এবারের কোপায় দলের প্রথম তিন ম্যাচের প্রতিটি মিনিটেই মাঠে ছিলেন মেসি। ক্লান্ত থাকাটা তাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোয়ার্টার ফাইনালের আগে শেষ ম্যাচে মঙ্গলবার ভোরে বলিভিয়ার বিপক্ষেও খেলার সম্ভাবনা রয়েছে ক্ষুদে জাদুকরের।
স্ক্যালোনি মনে করেন, ক্লান্ত হলেও পার্থক্য গড়ে দিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘বাস্তবতা হচ্ছে মেসি প্রতিটি মিনিট খেলেছে। এবং তাকে না নেওয়া খুবই কঠিন। এমনকি সে ক্লান্ত হলেও পার্থক্য গড়ে দিতে থাকবে। এই ম্যাচে আমরা বেশ কিছু পরিবর্তন আনবো আশা করি তারপরও আমরা তিন পয়েন্ট নিতে পারব।’
দলের পরিবর্তনের কথা জানিয়ে স্ক্যালোনি বলেন, ‘খেলোয়াড়দের শারিরীক অবস্থা আমাকে বেশি চিন্তিত করছে। কারণ আমরা তিন দিন আগেই খেলেছি এবং পরিস্থিতিও খুব বেশি ভালো না এখনকারকার। তাই আমাদের একাদশে খেলোয়াড় বদলাতেই হবে।’
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ