ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশের সঙ্গে কাজ করা সম্মান ও মর্যাদার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১:৩০

খেলোয়াড়ি জীবনে নিজেকে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তি পর্যায়ে। রঙ্গনা হেরাথের কোচিং ক্যারিয়ারটা শুরু হচ্ছে বাংলাদেশে, স্পিন বোলিং কোচ হিসেবে। খেলোয়াড় হিসেবে যেখানে গেছেন এই শ্রীলঙ্কান, কোচিং ক্যারিয়ারেও ওই পর্যায়ে যেতে পারবেন কি না, তা বলবে সময়।

আপাতত হেরাথ বলছেন, বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে পেরে নিজে বোধ করছেন সম্মানিত। জানিয়েছেন, তিন বছর আগে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এখন মনে হয়েছে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া যায় অন্যদের সঙ্গে। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেছেন হেরাথ। 

তিনি বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পারা অনেক সম্মান ও মর্যাদার। যেকোনো সাবেক ক্রিকেটারের মতোই আমারও কোচিংয়ের আকাঙ্ক্ষা ছিল। কোনো একটা বড় দলের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে স্বপ্নের মতো। তিন বছর হয়ে গেছে আমি অবসর নিয়েছি। এখন মনে হয়েছে আমার জ্ঞান ও অভিজ্ঞতা স্পিনারদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়।’

কেন বাংলাদেশকে বেছে নেওয়া? হেরাথ জানিয়েছেন এই কারণও। তিনি বলছেন, নিজের দেশ শ্রীলঙ্কার সঙ্গে সবদিক থেকে মিল থাকাতেই বেছে নেওয়া বাংলাদেশকে। দাবি করছেন, বাংলাদেশের অনুশীলনের ধরণসহ জানেন সবকিছুই।  

এই লঙ্কান বলেন, ‘মানসিক, পরিবেশগত ও সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রায় একই রকম। আমার বাংলাদেশকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে, আমি তাদের মানিসক অবস্থা, প্রস্তুতি ও অনুশীলনের পদ্ধতি সবকিছুই জানি। আর শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলে, এটা একই রকম আসলে।’

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ