ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশের সবাই ‘নেগেটিভ’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১:৩১

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল (মঙ্গলবার) জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুরুতে দলের সঙ্গী হবে ১৮ জন ক্রিকেটার। যাদের ১৭ জনই টেস্ট দলের সদস্য। সঙ্গে সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যসহ গতকাল (রোববার) ২৬ জন পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। মিলেছে স্বস্তির খবর। ২৬ জনের ফলই নেগেটিভ এসেছে। এতে সফরের আগে কিছুটা হলেও চিন্তামুক্ত টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেইন চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ে যাওয়ার আগে গতকাল মোট ২৬ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছিল। যেখানে ১৮ জন ক্রিকেটার আর বাকিরা স্টাফ ও টিম ম্যানেজমেন্ট। সবার ফলই নেগটিভ এসেছে।’

প্রটোকল অনুযায়ী জিম্বাবুয়ে যাওয়ার আগে দুটি করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। যে জন্য গত ২৫ জুন প্রথম ও ২৭ জুন দ্বিতীয়বার পরীক্ষা করোনা হয় সফরে যাওয়া সদস্যদের। দুবারের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে।

জিম্বাবুয়ে সফরে দুই ধাপে যাবে বাংলাদেশ দল। শুরুতে যাবেন টেস্ট দলের সদস্যরা। জিম্বাবুয়ে গিয়ে ২৬ জনের বহরে যোগ দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার ট্রেভর নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালফেতোর সঙ্গে নতুন দুই কোচও জিম্বাবুয়েতেই দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বগতিতে বেশ বিপাকে পড়েছে পুরো দেশ। মাঝে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ কমে গেলেও আবার শঙ্কা তৈরি হচ্ছে নতুন করে। গতকাল (রোববার) কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১১১ জন। যা দেশের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ মৃত্যু। মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যাও।

সংক্রমণ কমাতে আজ (সোমবার) থেকে গোটা দেশ বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল যাচ্ছে জিম্বাবুয়ে সফরে। সেখানেও করোনাভাইরাস পরিস্থিতি সুখকর নয়। তবে স্বস্তির খবর এই যে, আপাতত সফরে যাওয়ার আগে দলে করোনাভাইরাস নিয়ে শঙ্কা নেই।

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড