ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ টিঅ্যান্ডটি বাজার ও বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জুন) বিকেলে পীরগঞ্জ টিঅ্যান্ডটি বাজার এবং বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ওই দিন পীরগঞ্জ টিঅ্যান্ডটি বাজারের মেসার্স সাদেকুল স্টোরকে শিশু খাবার সঠিক প্রক্রিয়ায় বিক্রি না করার অভিযোগে ৮ হাজার টাকা এবং পীরগঞ্জ বঙ্গবন্ধু সড়কের মেসার্স দুলাল ট্রেডার্সকে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্যতালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রি না করা, ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বিক্রি না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লিখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
এমএসএম / জামান
যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
Link Copied