ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ৪:৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়েঠে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফেরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের আয়োজনে সমাবেশে সংগঠনের জেলা ইউনিটের সভাপতি অ্যাড. সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এনতাজুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো: গোলাম রব্বানী প্রমুখ।

এ সময় সংগঠনের সহ-সভাপতি অ্যাড. মহসিন ভুইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জয়নাল আবেদীনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এমএসএম / জামান

যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা

লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ

নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন

বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন